1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান Md. Motiur Rahman’s travel permit to the United Arab Emirates শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন

সিলেটে তারেক রহমানের আগমন উপলক্ষে খাদিমনগর ইউনিয়নে প্রচার মিছিল

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ৩৭৭ বার পঠিত

আগামী ২২ জানুয়ারি বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান পূণ্যভূমি সিলেটে আগমন উপলক্ষে ৩নং খাদিমনগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবদল, ছাত্রদলের পক্ষ থেকে প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে প্রচার মিছিল শেষে এক সংক্ষিপ্ত পথসভায় সিলেট জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবু সাঈদ শাহীনের পরিচালনায় ও সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো: মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাজী জুনেদ আহমদ।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সহ, সাধারণ সম্পাদক শহিদ হোসেন টিটু সিলেট জেলা যুবদলের তথ্য যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাজিদুল ইসলাম সাজু, সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রেহান আহমদ কামরান, সিলেট সদর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আজির উদ্দিন, সদর উপজেলা যুবদল নেতা সাইফুল ইসলাম, আব্দুল হামিদ রানা, নাছির আহমদ, মাহবুবর রহমান, আলমগীর হোসেন, রাজন আহমদ রাজু, মাহবুবুর রহমান, সিদ্দিকুর রহমান নজরুল ইসলাম রনি,ফরিদ আহমদ, আজাদ আহমদ, হাফিজুর রহমান, আজির উদ্দিন, বাতির আহমদ, সাগর, ইউসুফ আহমদ, মুহিবুর রহমান, ফয়জুল আহমদ, আকাশ আহমদ, গোলাম রাব্বানী, সিলেট জেলা ছাত্রদলের সদস্য সাজ্জাদ হোসাইন, ইখতিয়ার হোসেন বখতিয়ার, খাদিম নগর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন রানা, জিল্লুর রহমান, আনোয়ার হোসেন, কামরান মিয়া, মিনহাজ আহমদ, হৃদয় মিয়া, রিপন মিয়া-১, লিটন আহমদ, রিপন মিয়া-২, তাসবীর, সাগর মিয়া, সুলতান মিয়া, মারুফ আহমদ, সামির মিয়া প্রমুখ।

প্রধান অতিথি’র বক্তব্যে সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাজী জুনেদ আহমদ বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে আপসহীন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

তার হাত ধরেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন দেশের জনগণ। তিনি আরো বলেন, আগামী ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাঠে তারেক রহমানের সমাবেশকে জনতার মহাসমুদ্রে পরিণত করতে হবে। এজন্য প্রতিটি জাতীয়তাবাদী কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আগামী ২২ জানুয়ারি তারেক রহমানের জনসভাকে সফল করার আহবান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর