
সিলেট-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ যতদিন থাকবে, ততদিন বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার সংগ্রামে তিনি ছিলেন আপসহীন নেত্রী। তাঁর অন্যায়ের সাথে আপস না করার দৃঢ়তা সকলের জন্যই অত্যন্ত অনুপ্রেরণার বিষয়, অসীম ধৈর্য্যশীলতা, অনুসরণীয় প্রজ্ঞা ও দায়িত্বপরায়ণ নেতৃত্বের গুণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন। আল্লাহ যেন এই মহান নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন এই দোয়া করি।
তিনি সোমবার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকার ফতেগড় গ্রামে ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার ও সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা ইলিয়াছ আলীর আয়োজনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
খাদিমনগর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. মুজিবুর রহমানের পরিচালনায় ও সিলেট জেলা বিএনপি’র উপদেষ্টা ও ৭নং ওয়ার্ডের মেম্বার মো. ইলিয়াছ আলীর সভাপতিত্বে দোয়া মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
দোয়া মাহফিলে আরো সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির ধর্ম প্রশিক্ষক বিষয়ক সম্পাদক জাহেদ আহমেদ , সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আবুল কাশেম , সিলেট জজকোর্টের এপিপি এডভোকেট গোলাম রসুল সুমেল, খাদিমনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম, সিলেট সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন, খাদিমনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি রইছ আলী, সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও ৬নং ওয়ার্ডের মেম্বার মো. মঈন উদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মুতাওয়াক্কিল বিল্লাহ জালাল, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইমরান, জসিম উদ্দিন, আতিকুর রহমান, ইছহাক প্রমুখ।

মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ছোট ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠনক মরহুম আরাফাত রহমান কোকো, শহীদ ওসমান হাদীসহ ছাত্রজনতার আন্দোলনে শহীদের রুহের মাগফেরাত ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিগত ছাত্রজনতার আন্দোলনে আহতদের সুস্থতা সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ফতেগড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা লায়েক আহমদ।