1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ফসলরক্ষা বাঁধের কাজ  বিষয়ে সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পঠিত

 

কাবিটা নীতিমালার আলোকে সুনামগঞ্জ জেলার হাওরের ডুবন্ত বাঁধে বাস্তবায়নাধীন মেরামত ও রক্ষানাবেক্ষণ কাজের সামগ্রিক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা চলে।

জেলা প্রশাসক ড. মেহাম্মদ ইলিয়াস মিয়া  সভাপতিত্ব করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার এর পরিচালনায় সভায় শুরুতে জেলার হাওরের বিভিন্ন ফসলরক্ষা বাঁধের অগ্রগতি নিয়ে প্রমান্য চিত্র তুলে ধরা হয়।

এসময় বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শেরগুল আহমেদ, সাধারণ সম্পাদক মাসুম হেলাল, সাংবাদিক মিজানুর রহমান মিজানসহ গণমাধ্যমকর্মীরা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আয়েশা আক্তার। এছাড়া প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তাগণসহ পানি উন্নয়ন বোর্ডের জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা চলমান ফসলরক্ষা বাঁধের কাজের অগ্রগতি বিষয়ে অসন্তোষ প্রকাশসহ বিভিন্ন কাজের অসঙ্গতি তুলে ধরেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার তাগিদ দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর