1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুর ও তামাবিল সীমান্তে ১ কোটি ৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬
  • ৬৭ বার পঠিত

 

জৈন্তাপুর ও তামাবিল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এক কোটি ৯লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি।

বুধবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাবাজার, বিছনাকান্দি, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর ও তামাবিল এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল, পেঁয়াজ, কমলা, ওষুধ, চকোলেট, সাবান ও মেহেদী জব্দ করা হয়।

এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ, রসুন এবং সুপারিও জব্দ করা হয়েছে।

এদিকে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সাহায্যে নগরীর হুমায়ুন রশিদ চত্বরে অভিযান চালিয়ে ট্রাকভর্তি বালুর নিচ থেকে বিপুল পরিমাণ জিরা উদ্ধার করে।

জব্দকৃত অবৈধ ভারতীয় পণ্যে সিজারমূল্য ধরা হয়েছে এক কোটি ৯ লাখ ৩০ হাজার ২৪০ টাকা।

 

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর