
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশ ও মধ্যনগর অস্হায়ী সেনা ক্যাম্পের যৌথ অভিযানে আজ ২৭/০১/২০২৬ ইং রোজ মঙ্গল বার ভোর ৬ ঘটিকায়
এসআই(নিরস্ত্র)/নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স এবং মধ্যনগর অস্থায়ী সেনা ক্যাম্পের আভিযানিক দল কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করিয়া মধ্যনগর উপজেলার ৪নং মধ্যনগর সদর ইউনিয়নের গলহা সাকিনস্থ আসামী ১। রবিন মিয়া (২৪), পিতা- নুরুল আমীন তালুকদার, ২। সাইফুল তালুকদার (৪৫), পিতা- মোঃ সোনা মিয়া তালুকদার এবং পলাতক আসামী ১। শাহিন মন্ডল (২৫), পিতা- মৃত সাহেদ আলী, সর্ব সাং-গলহা তাদের বসত বাড়ির বসত ঘর হইতে রামদা ০৪টি, ছুরি ০৫টি, SWR (তারের তৈরি) স্টিক ০১টি, দা দেশী ০৬টি, ফলা ০২টি, ফাইল ০১টি, চাপাতি ০২টি, হ্যামার ০১টি, বল্লম ০৫টি, বর্ষা ০৭টি,টেডা ০৬টি, তীর ৪২টি, ধনুক ০১টিসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে এসআই(নিরস্ত্র)/নাজমুল ইসলাম সঙ্গীয় ফোর্স ও ধৃত আসামীসহ অদ্য ২৭/০১/২০২৬খ্রিঃ সকাল ০৯.৪৫ঘটিকায় মধ্যনগর থানায় আসিয়া হাজির হইয়া এজাহার দায়ের করিলে মধ্যনগর থানার মামলা নং-০৬, তারিখ-২৭/০১/২০২৬খ্রিঃ, ধারা- 19(f) The Arms Act, 1878; রুজু করা হয়। পরবর্তীতে আগামীকাল যথাযথ পুলিশ এস্কটের মাধ্যমে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইবে এবং আইন শৃংখলা উন্নয়নের স্বার্থে অভিযান অব্যাহত থাকবে।