1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

নির্বাচিত হলে যোগাযোগ, শিক্ষা, ও স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটাবো।- ডাঃ জীবন 

হবিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৪৬ বার পঠিত

 

সংসদ সদস্য নির্বাচিত হলে যোগাযোগ, শিক্ষা, ও স্বাস্থ্য ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন ঘটাবো। যে গুলো কাজ হবে তা টেঁকসই ও মজবুত।

 

কৃষি ও মৎস্য ক্ষেত্রে আধুনিকায়ন হবে। থাকবে প্রত্যেকটি কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা। প্রেস কনফারেন্সের মাধ্যমে গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় কামাল খানীস্থ হাসান মঞ্জিলে এসব কথা বলছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে সংসদ সদস্য পদ প্রার্থী জনাব ডা. সাখাওয়াত হাসান জীবন।

 

তিনি আরও বলেন, পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে খাল বিল ও নদী-নালা এবং জলাশয় খনন করা হবে। কৃষি ও ফ্যামিলি কার্ড উপযুক্ত লোকগুলো হাতে পৌঁছে দিবো । ভিন্নমত দমন করা হবে না। যারা প্রকৃত অপরাধী তাদের বিচার নিশ্চিত করা হবে এবং যারা নিরপরাধ তাদের হয়রানি করা হবে না। ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তিগণ স্বাধীনভাবে ধর্মীয় কাজ ও সামাজিক কার্যক্রম বাধাহীনভাবে করতে পারবেন।

 

এ ক্ষেত্রে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহবান জানানো হয়।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ বশির আহমদ, সাবেক সাধারণ সম্পাদক ওয়ারিশ উদ্দিন খান ও ফরহাদ হোসেন বকুল,

 

উপজেলা জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী ও সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশির আহমদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ খালেদ মিয়াসহ বিভিন্ন প্রিন্টও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর