1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ইংল্যান্ডের পর এবার অস্ট্রেলিয়া: ভারতে বিশ্বকাপ আয়োজনে নতুন অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ২০৯ বার পঠিত

নিপা ভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ক্রমেই বাড়ছে। ইংল্যান্ডের আপত্তির পর এবার অস্ট্রেলিয়াও পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করায় টুর্নামেন্ট আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিএনএন এইচডি জানিয়েছে, ইংল্যান্ড ইতোমধ্যে ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের আপত্তির কথা জানিয়েছে। নিপা ভাইরাসে সংক্রমণের ঝুঁকিকেই এর প্রধান কারণ হিসেবে দেখছে দেশটি।

এদিকে অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার বলেছেন, নিপা ভাইরাস পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। এক বিবৃতিতে তিনি জানান, আপাতত অসুস্থ যাত্রীদের জন্য বিদ্যমান স্বাস্থ্যবিধিতে কোনো পরিবর্তনের প্রয়োজন না হলেও দেশটি সতর্ক অবস্থানে রয়েছে। এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হলেও অস্ট্রেলিয়ার বিমানবন্দরগুলোতে এখনই অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করা হয়নি।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিপা ভাইরাস করোনাভাইরাসের চেয়েও বেশি প্রাণঘাতী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এই ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। পরিস্থিতি মোকাবিলায় ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গগলস ও পিপিই ব্যবহারের কঠোর নির্দেশনা দিয়েছে।

এই প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক পর্যায়ে নিপা ভাইরাসের ঝুঁকি নিয়ে আলোচনা তীব্র হওয়ায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সতর্কতাও জোরদার হচ্ছে।

পাকিস্তানি গণমাধ্যম আরও জানিয়েছে, ইংল্যান্ডের অবস্থানের পর ইউরোপের আরও কয়েকটি দেশ ভারতে গিয়ে খেলতে অনাগ্রহ প্রকাশ করছে। এরই মধ্যে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় স্থানান্তরের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, ২০ দলের এই বিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচের মধ্যে ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ, এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন আইসিসি প্রত্যাখ্যান করেছিল, যা বর্তমান পরিস্থিতিতে নতুন করে জটিলতা তৈরি করছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর