
মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন, পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ উপলক্ষে একটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১২ টায় বাহরাইন কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বাহরাইন কেন্দ্রীয় বিএনপির বর্তমান কমিটির নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি ফয়সল মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আহমদ, সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, দপ্তর সম্পাদক নাজমুল হাসান সুহাগ, অর্থ সম্পাদক ইসমাইল হোসেন এবং স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম।কবর জিয়ারত শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
বাহরাইন কেন্দ্রীয় বিএনপির সহ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয়তাবাদী রাজনীতির অবিসংবাদিত প্রতীক। তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং রুহের মাগফিরাত কামনাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।
তিনি আরও বলেন, প্রবাসে থেকেও দেশের প্রতি ভালোবাসা ও দলের প্রতি দায়বদ্ধতা থেকে বাহরাইন কেন্দ্রীয় বিএনপি নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছে।
এ সময় দেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহজাহান, জৈন্তাপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মঈনুল ইসলাম, যুবদল নেতা নজরুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা যুবদলের সদস্য ধুধু খন্দকার, জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা দলের নেতা লিটু, জাহিদ হাসান আকমল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুমান আহমদ, যুবদল নেতা মজনু আহমদ, হালিম আহমদ বাবলু, জব্বার আহমদ, আতাউর রহমান (আতাই), জৈন্তাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি ইমরান আহমদ, যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান ও আব্দুল মন্নান, সিলেট জেলা প্রচার দলের যুগ্ম আহ্বায়ক মুজাম্মেল আহমদ এবং চিকনাগোল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রিমন আহমদসহ আরও অনেকে।