1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে সু-জনের উদ্যোগে জনগণের মুখোমুখি সংসদ সদস্য প্রার্থীরা, করেছেন অঙ্গীকার

ইমরান আহমেদ চৌধুরী
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

 

বানিয়াচংয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের এক মঞ্চে দাঁড় করিয়েছে সু-শাসনের জন্য নাগরিক (সুজন)। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বড় বাজার শহীদ মিনারে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সু-জন এর সভাপতি দেওয়ান শোয়েব রাজা।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেমিনারের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর দাঁড়িয়ে সম্মিলিত কন্ঠে গাওয়া হয় জাতীয় সংগীত। কালো টাকার মালিক, নারী বিদ্বেষী ও সাম্প্রদায়িক কোনো ব্যক্তিসহ কোনো টাকার মাধ্যমে ভোট না দিতে উপস্থিত জনতাকে শপথ পড়ানো হয়।

সু-জন এর সাধারণ সম্পাদক প্রভাষক জসিম উদ্দিন এর সঞ্চালণায় ৫জন সংসদ সদস্য প্রার্থীর মধ্যে ৩জন উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। প্রার্থীরা তাদের নির্ধারিত ৫ মিনিটের বক্তব্য ছাড়াও ৩টি করে জনতার প্রশ্নের উত্তর দেন।
স্বতন্ত্র প্রার্থী (ফুটবল- প্রতীক) সাংবাদিক আফসর আহমদ রূপক বলেন, আমি সংসদ সদস্য হওয়ার আগ থেকেই জনসেবা করে আসছি। আমার ২৮ বছরের সাংবাদিকতায় সাড়ে ৬ হাজার রুগীর চিকিৎসা করিয়েছি। বানিয়াচংয়ে বিভিন্ন উন্নয়ন কাজেও অবদান রেখে যাচ্ছি। আমি নির্বাচিত হলে নদী-নালা, জলাশয়ের নাব্যতা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবো। এ ছাড়াও স্বাস্থ্যসেবা, যোগাযোগ খাতে উন্নয়নসহ মাদক নির্মূলে ভূমিকা রাখবো।

খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট প্রার্থী আল্লামা আব্দুল বাছিত আজাদ (বড় হুজুর) বলেন, আমি নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখবো। কোনো চাঁদাবাজী বা মামলা দিয়ে হয়রানি করবো না। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন করবো। চিকিৎসা খাতকে ঢেলে সাজাতে ৫টি ইউনিয়নের জন্য আরেকটি হাসপাতাল স্থাপন করবো। কর্মক্ষেত্রে নারীরা কোনো হয়রানি হবে না। তারা পর্দা ঠিক রেখে চাকুরীসহ বাহিরের কাজ করতে কোনো সমস্যা হবে না।

বিএনপি, জমিয়ত ও গণঅধিকার পরিষদের জোটের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, সংসদ সদস্যদের কাজ হচ্ছে জাতীয় সংসদে আইন প্রণয়ন করা ও উন্নয়নমূলক কাজে তদারকি করা। আইন প্রণয়নে আমি বিভিন্ন দেশের পার্লামেন্ট সম্পর্কে ধারণা এবং পৃথিবীর ১০টি দেশ ভ্রমণ করেছি।
আমি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে ব্যাপক উন্নয়ন ঘটাবো। আর আমি যেহেতু চিকিৎসক, ছোটখাটো বিষয়ে হবিগঞ্জসহ সিলেট যেতে হবে না। আমি বানিয়াচংয়ের সন্তান, বানিয়াচংয়েই থাকবো এবং প্রায় দিনই প্রত্যুষে রুগীর ডাকে ঘুম ভাঙ্গে। দূর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবো।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুজন এর জেলা সিনিয়র সহ-সভাপতি এএসএম মহসিন চৌধুরী, সাধারণ সম্পাদক মিসবাহ উল বারি লিটন ও উপজেলা সিনিয়র সহ-সভাপতি শাহাব উদ্দিন আহমদ।
সেমিনারে উপস্থিত ছিলেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, কৃষক ও সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর