
ওসমানীগরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবীরের আগমন ও ধানের শীষ প্রতীকের নির্বাচনী সভা বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামি ৮ ফেব্রুয়ারী গোয়ালাবাজারে ধানের প্রতীকের সমর্থনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা হুমায়ুন কবীর। এ লক্ষ্যে আজ ৪ ফেব্রæয়ারী বুধবার বিকাল ৫ টায় উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণগ্রামস্থ প্রবাসী আব্দুল মুমিন রুনোর বাড়িতে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উমরপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রুপ এর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান এর পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল মুনিম রুনু, হাবিবুর রহমান চৌধুরী জয়নাল, গোয়ালাবাজার বণিক সমিতির সভাপতি মো. শাহ আশিক মিয়া, সিলেট জেলা বিএনপির সদস্য সৈয়দ এনায়েত হোসেন, ওসমানীনগর উপজেলা বিএনপি নেতা সৈয়দ এনামুল হক পীর,প্রবাসী নেতা মোঃ রহমান জুনেদ,মোঃ দুলাল আহমদ, উপজেলা বিএনপি নেতা মকসুদ মিয়া,উমরপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ দুলাল মিয়া,তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের প্রতিষ্টাতা সভাপতি কামাল পারভেজ,উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোঃ হান্নান মিয়া,উমরপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি আব্দুল কাহার,যুগ্ম সাধারণ সম্পাদক পিয়ার আলী,উসমানপুর ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব, উমরপুর ইউনিয়ন বিএনপি নেতা মামুনুর রব,নিজাম মিয়া,রুপন আলী,উপজেলা শ্রমিক দল নেতা আফরুজ মিয়া,শহীদ জিয়া স্মৃতি সংসদ সিলেট জেলা শাখার সিনিয়র সদস্য সচীব নাদিম হোসাইন দিপু, যুবনেতা ইলাছ মিয়া খাদিম প্রমূখ।