হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মাধবপুর গ্রামে টিটু দাস (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) ভোরে নিজ ঘরের ভেতরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন টিটু দাস। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন।
নিহত টিটু দাস মৃত নরেশ দাসের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, টিটু দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হন এবং বিষয়টি নবীগঞ্জ থানাকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.