1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে ধানের শীষের জাগরণ: ৩১ দফায় উন্নয়নের বিপ্লবের প্রত্যয় ডা. জীবন

মো আব্দাল মিয়া (হবিগঞ্জ) :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পঠিত

বানিয়াচংয়ে নির্বাচনী আবহে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি আর স্লোগানে মুখর হয়ে ওঠে ইকরাম বাজার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, চারদিকে ধানের শীষ প্রতীকের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা প্রমাণ করে জনগণ পরিবর্তন চায়। বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই দেশে সত্যিকারের উন্নয়নের বিপ্লব ঘটবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বানিয়াচং উপজেলার ১২ নম্বর সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাস্থলে মানুষের ঢল নামায় পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে এবং এক পর্যায়ে নির্বাচনী সভাটি রূপ নেয় বিশাল জনসভায়।

ডা. জীবন তাঁর বক্তব্যে বলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জ অঞ্চলে দীর্ঘদিন ধরে নানা সমস্যা জমে উঠেছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতে চরম সংকট বিরাজ করছে। এসব সমস্যার সমাধানে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, আইনশৃঙ্খলার উন্নয়ন ঘটানো এবং মাদক নির্মূলের মাধ্যমে একটি শান্তিপ্রিয় জনপদ গড়ে তোলা জরুরি। এ লক্ষ্য বাস্তবায়নে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য তিনি সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানান।

সুজাতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দাল চৌধুরীর সভাপতিত্বে এবং শুভ আহমদ মজলিস ও মোস্তফা কামাল এপিয়ানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জয়ন্ত কুমার সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোহাম্মদ নাহিজ, জেলা যুবদল নেতা কুহিনুর আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেন, ২ নম্বর ওয়ার্ডের রশিদ সিকদার, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুর জামান, সিনিয়র সহসভাপতি জিলাই মিয়া, মফিজুল ইসলাম চৌধুরী, আঃ জলিল মাস্টার, তকদির সিকদার, মাহবুব চৌধুরী, আজমান মেম্বারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রাণবন্ত অংশগ্রহণ জনসভাটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। মানুষের চোখেমুখে আশার আলো আর কণ্ঠে পরিবর্তনের প্রত্যয়ে স্পষ্ট হয়ে ওঠে—এই জনপদের মানুষ উন্নয়ন, ন্যায় ও গণতন্ত্রের পক্ষে তাদের রায় দিতে প্রস্তুত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর