1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে -জয়নাল আবেদীন

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৯ বার পঠিত

 

সিলেট ৪ আসনে ১১ দলীয় জোট সমর্থিত জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো: জয়নাল আবেদীন বলেন,এমপি নির্বাচিত হলে পাথরকোয়ারী খুলে দেয়া হবে। জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা অনুযায়ী আগামীতে দেশ পরিচালনা করা হবে।তিনি আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে সাধারণ জনগণের স্বীকৃতির কথা উল্লেখ করে বলেন,১২ তারিখের ভোট বিপ্লবে জনতার বিজয় হবে,ইনশাআল্লাহ।

জয়নাল আবেদীন আজ রোববার বিকেলে গোয়াইনঘাট উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি গোয়াইনঘাটের উন্নয়ন ও বৈষম্য নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, “২৪শে তরুণদের গণঅভ্যুত্থানের ফলেই আজ এই নির্বাচনে হচ্ছে, এ জাতি তরুণদের কাছে আজীবন ঋণী থাকবে। তরুণদের এই গণঅভ্যুত্থান ছিল বৈষম্যবিরোধী, তবে গোয়াইনঘাটের মানুষ এখনো বৈষম্যের শিকার। আমরা এখনো সুবিধাবঞ্চিত। বিগত ৫৪ বছর ধরে আমাদের নিয়ে নানা ধরনের নাটক হয়েছে, চাঁদাবাজি ও দুর্নীতি হয়েছে।তিনি বরেন, আমাদের এখানে একটি আধুনিক হাসপাতাল নেই, মানুষ এখনো সুচিকিৎসা পায় না। যোগাযোগের জন্য পর্যাপ্ত রাস্তাঘাট নেই। গোয়াইনঘাটের প্রতিটি ইউনিয়নে একটি ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে যেতে কোনো রাস্তা নেই। আমরা এই বৈষম্য থেকে মুক্তি চাই।”

তিনি ২০২২ সালের বন্যার সময়ের সহযোগিতার কথাও তুলে ধরে বলেন, “সারা দেশ থেকে মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দিলেও, যারা বাইরে থেকে এসে নির্বাচন করছেন, তারা এই মানুষের জন্য কোনো সাহায্য নিয়ে আসেননি। তখন আমি আপনাদের পাশেই ছিলাম। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে হাওর উন্নয়ন প্রকল্প গ্রহণ করব, পাথর কোয়ারি খুলে দেব। আমাদের সম্পদ নিয়ে দেশের শিল্প গড়ে উঠলেও এখানে কোনো শিল্পাঞ্চল গড়ে তোলা হয়নি। আজ আমাদের হুমকি দেওয়া হচ্ছে, আমাদের পোস্টার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়, শুধু এই অপরাধে যে আমরা এই এলাকার উন্নয়ন চাই। ১২ তারিখ প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে, বিজয় মিছিল না নিয়ে কেন্দ্র থেকে কেউ যাবে না।”

উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন,জেলা জামায়াত নেতা মাওলানা লোকমান আহমদ,জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এহতেশাম হক,জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ,মহানগর সদস্য সচিব কিবরিয়া সারোয়ার জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ফয়সল আহমদ,ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি বিল্লাল আহমদ চৌধুরী, এনসিপি নেতা মোস্তাক আহমদ,মাওলানা নাজমুল ইসলাম নোমানী,মাওলানা আব্দুল হাফিজ,বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল লতিফ, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আব্দুল নূর, সাংবাদিক মনজুর আহমদ, আব্দুল মতিন, আনোয়ার হোসেন, কাজী মাওলানা শরিফ উদ্দিন।সভায় স্থানীয় নেতা-কর্মী ও গণমানুষের ব্যাপক উপস্থিতি ছিল। সভা শেষে জয়নাল আবেদীনের সমর্থনে বিশাল গণমিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর