1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় ছাত্রদল নেতা গালিব আহমেদ চৌধুরীর নেতৃত্বে ধানের শীষের মিছিল

ফারুক আহমেদ, ধর্মপাশা, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ছাত্রদল নেতা গালিব আহমেদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির মনোনীত* ধানের শীষ *প্রতীকের প্রার্থী কামরুজ্জামান কামরুলের পক্ষে ধানের শীষের বিশাল একটি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি সোমবার (৯ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৩০মিনিটের সময় ধর্মপাশা পূর্ব বাজার* খালেক ম্যানশন থেকে শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এরপর আয়োজিত আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রনি মিয়ার সভাপতিত্বে উপস্থিত সবার মাঝে বক্তব্য দেন, উপজেলা বিএনপির* আহ্বায়ক কমিটির সদস্য মাহবুবুল আলম হাদিছ, উপজেলা* ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান আহমেদ বাদশা, উপজেলা ছাত্রদল নেতা তোয়াসিন আহমেদ মেহেদী, সাকিদুল ইসলাম, সামি আহমেদ, ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মনির হোসেন, ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রদলের বর্তমান যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান ফাহিম, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ* ছাত্রদলের আহ্বায়ক সামিউল সৌরভ, উপজেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এ বিলকিস, পাইকুরাটি* ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক রবিন আহমেদ, এইচ কে হৃদয়, জয়শ্রী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরিফ মিয়া, প্রচার সম্পাদক ইব্রাহিম আহমেদ সাকির, ধর্মপাশা সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা সাব্বির হোসেন বাবু, উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক সালাম হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক শিহাব তালুকদার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা ছাত্রদলের সদস্য আসাদুজ্জামান, ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য রবিউল আলম’সহ বিএনপি ও সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর