1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সিলেট-১ আসনে খন্দকার মুক্তাদিরের বিজয়ে কর্মসূচি ঘোষণা

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১২ বার পঠিত

আজ বাদ জুম্মা মসজিদে মসজিদে
ও বাদ আসর শুকরানা দোয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি প্রার্থী ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বেসরকারিভাবে বিজয়ী হওয়ায় শুকরানা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ শুক্রবার বাদ আসর হযরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হবে।

এছাড়াও দেশব্যাপী বিএনপি বিপুল আসনে জয়লাভ করায় আজ শুক্রবার দোয়া ও শুকরিয়া দিবস পালনে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাদ জুম্মা সিলেট মহানগরীতে ‘গণতন্ত্রের মা’ ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় নগরীর মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

এছাড়াও মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য উপাসনালয়ে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা কর্মসূচি পালনের আহবান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপি, আওতাধীন সকল থানা, ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর