লাখাইর হাওড়ের সরিষা ক্ষেত থেকে আট বছর বয়সী এক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে লাখাই উপজেলার মুড়িয়াউক ইসরায়েলের বন্দ নামক হাওড়ের একটি সরিষা ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে।
আট বছর বয়সী মোছা: মানসুরা আক্তার (৮) মুড়িয়াউক পুরাতন ইউনিয়ন অফিসের পাশের বাড়ির মোঃ কেনু মিয়া কন্যা।
মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হবিগঞ্জের মর্গে পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে শুক্রবার
মানসুরা গরুর ঘাস আনার উদ্দেশ্যে মুড়িয়াউক সরিষা বিল (হওরা বিল) এলাকায় যায়,এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছিল না।
এক পর্যায়ে সম্ভাব্য সকল জায়্গায় খোজ নেন পরিবারের সদস্যরা।
শনিবার সকাল ১০টার দিকে একটি সরিষার ক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
ওসি ( তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র জানান, প্রাথমিক ভাবে ধর্ষন পরবর্তী শ্বাসরোদ্ধ করে হত্যা করা হতে পারে বলে ধারনা পুলিশের।
লাশ উদ্ধারের বিষযটি নিশ্চিত করে ওসি মোঃ জাহিদুল ইসলাম তিনি বলেন, “ মরদেহের সুরতহাল তৈরী করে মর্গে প্রেরণ করা হবে, রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে, রহস্য উদঘাটনে কাজ করবে পুলিশ।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.