মাঠে কাজ করা স্বাস্থ্যকর্মীদের সক্রিয় ভূমিকা ছাড়া স্বাস্থ্যখাতের সাফল্য কল্পনা করা যায় না, এমনকি স্বাস্থ্যখাতের অগ্রগতিতে মাঠকর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন
স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. আনিসুর রহমান।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত স্বাস্থ্য পরিদর্শক মোঃ আলা হোসেন ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক নীহার রঞ্জন দেব-এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঈনুল আহসান-এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত এমটি (ইপিআই) নিউটন ধর-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আনিসুর রহমান বলেন,বাংলাদেশের স্বাস্থ্যখাত বিগত বছরগুলোর ভবিষ্যতে নতুন সরকারের নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য অর্জন করবে। গেল বছরে টিকাদান কর্মসূচির সম্প্রসারণ, মাতৃ ও শিশু মৃত্যুহার হ্রাস, কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মহামারিকালে সম্মুখসারিতে থেকে সেবা প্রদানে এই দুই স্বাস্থ্য পরিদর্শকের
অবদান অনস্বীকার্য। এই অগ্রযাত্রার পেছনে মাঠপর্যায়ের স্বাস্থ্য পরিদর্শক আলা হোসেন ও নীহার রঞ্জন দেবের নিরলস পরিশ্রমই সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছেন।
তিনি আরও বলেন,কর্মস্থলের শৃঙ্খলা রক্ষা, সেবার মানোন্নয়ন এবং দলগত কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন সম্ভব হয়েছে। বিদায়ী দুই কর্মকর্তা দায়িত্ব পালনকালে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে স্বাস্থ্য বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন। তাদের কর্মদক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি সহকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ সিলোটের সিভিল সার্জন ডা. নাসির উদ্দিন, ডা. নুরে আলম শামিম, ডা. হেপি দাস, ডা. সপ্নীল সৌরভ রায়, এমও ডা. শারমিন আক্তার, এএইচআই ডা. রাশিদা খানম চৌধুরী এবং এমডব্লিউ ইস্পাহানী সেতু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিএইচসিপি মতিলাল দত্ত, আতবিয়া মূর্শিদা, এইচএ রসরাজ দাস ও এইচআই সুষেন চন্দ্র দাশ।
সভাপতির বক্তব্যে ডা. মঈনুল আহসান বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে তার কর্মীদের আন্তরিকতা, নিষ্ঠা ও সমন্বয়ের ওপর। বিদায়ী কর্মকর্তারা দীর্ঘদিন ধরে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত সহকর্মীরা তাদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.