1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

সিলেট ১ আসনের সংসদ সদস্য আব্দুল মুক্তাদিরকে সাইদুল ইসলামের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৭৬ বার পঠিত

সিলেট ১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরকে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে মন্ত্রী মনোনীত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মো. সাইদুল ইসলাম।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এই শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহাসিক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, আজ সরকার গঠন করলো। দেশের জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের পথে এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।

সিলেট ১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে আমরা মন্ত্রী পেয়ে খুব বেশি আনন্দিত হয়েছি। আমরা আশা করি মুক্তাদির ভাইয়ের হাত ধরে আমাদের প্রাণের সিলেট এগিয়ে যাবে। খন্দকার আব্দুল মুক্তাদির ভাইকে মন্ত্রী নির্বাচিত করায় বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর