1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ওসমানীনগরে ফেনসিডিল সহ গ্রেফতার ৩

ওসমানীনগর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৫ বার পঠিত

 

ওসমানীনগর উপজেলার সাদীপুর ইউনিয়নের শেরপুর টোল প্লাজা এলাকায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৫৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন মো. সেলিম মিয়া (৪৮), পিতা মৃত আফজাল শরীফ, সাং- সাদুরবাজার, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট। জয়নায়ল আহমেদ (৩৭), পিতা মৃত আব্দুল খলিল, সাং- ভাদেশ্বর, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট। আশিক আহমদ (২৪), পিতা মৃত শামসুল হক, সাং- আগাড়িপাড়া, থানা- কানাইঘাট, জেলা- সিলেট।

পুলিশ সূত্রে জানা যায়, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ওসমানীনগর থানাধীন শেরপুর টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি পিকআপ (রেজি : ঢাকা মেট্রো-ন ২০-৫০৩৪) তল্লাশি করা হয়।

তল্লাশিকালে পিকআপ গাড়িতে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগের ভেতর থেকে ১০০ মিলিলিটার করে মোট ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ১,৩৭,৫০০ টাকা বলে জানায় পুলিশ।

ডিবি পুলিশ আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ।এছাড়াও গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত আলামতসহ ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর