সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রসুলগঞ্জ বাজার এলাকার গোয়াল কুড়ি গ্রামের সারং বাড়ির উদ্যোগে এলাকাবাসীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ৬ রমজান সারং বাড়িতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন লন্ডন প্রবাসী আজিব উল্লাহ ও তার পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।
আজিব উল্লাহ'র পিতা মরহুম জসিম উল্লাহ সারং ও স্ত্রী মরহুমা নুরুন নাহারসহ তাহার পরিবারের সকল মরহুম আত্মীয়-স্বজনের রুহের মাগফেরাত কামনা করে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে নিজ গ্রামসহ আশপাশ গ্রামের কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩ রমজান আজিব উল্লাহ'র পক্ষ থেকে সিলেট নগরীর উপশহর এলাকায় একটি এতিম মাদ্রাসায় ৮০ জন শিক্ষার্থীদের মধ্যে ইফতার বিতরণ করেন। আজিব উল্লাহ পুরো রমজান মাস সিলেটের বিভিন্ন স্থানে গিয়ে অসহায় মানুষের মধ্যে ইফতার বিতরণ করবেন। তিনি নিরবে নিঃস্বার্থে এভাবে প্রতিনিয়ত অসহায় মানুষের সেবা করে যাচ্ছেন।

প্রথম/সিলেট/মতিউর
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.