1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে সরকারি রাস্তা বন্ধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পঠিত

জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের নয়াগাতি (লুৎমাইল) গ্রামে সরকারি রাস্তা বন্ধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রামের একটি সরকারি রাস্তার ওপর পিলার স্থাপন করে জনচলাচল বন্ধ করে দেন একটি পক্ষ। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা মুসব্বির আলী, নূর মোহাম্মদ আশফাকসহ কয়েকজন প্রতিবাদ জানালে পিলার স্থাপনকারী পক্ষের আলমগীর, মাসুক, নাজিম, হাসান ও সাজুসহ কয়েকজন ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলায় এক পক্ষের ৭ জন গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, আহতদের চিকিৎসা নিতে বাধা দিয়ে হামলাকারীরা প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। পরে স্থানীয় গ্রামবাসীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বিকল্প পথে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মুসব্বির আলী, নূর মোহাম্মদ আশফাক, সাব্বু মিয়া ও ফরহাদকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল-এ প্রেরণ করেন। অন্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আহত মুসব্বির আলী বলেন, সরকারি রাস্তায় পিলার স্থাপন করে জনচলাচল বন্ধ করার বিষয়ে জানতে চাইলে আমাদের ওপর হামলা চালানো হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছি। সুস্থ হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর