সিলেট এয়ারপোর্ট থানার ওসি শাহ মোবাশ্বির আলীকে নানা অভিযোগে ক্লোজড করা হয়েছে। তাকে ওসির দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি বলেন, সুনির্দিষ্ট কোনো কারণ নেই। তবে কিছু দায়িত্বে অবহেলার কারণে তাকে অব্যাহতি দিয়ে পুলিশ লাইন্সে যুক্ত করা হয়েছে। ওসি মোবাশ্বিরের বিরুদ্ধে গত ৮ ফেব্রুয়ারি সিলেটের জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম এবং এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর কাছে অভিযোগ দাখিল করেন সিলেট-১ আসনে বিএনপির সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রধান নির্বাচনি এজেন্টের দায়িত্বে থাকা রেজাউল হাসান কয়েস লোদী।
ওই সময়ে বিএনপির অভিযোগ, আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরুর পর থেকে ওসি শাহ মুবাশ্বির আলী বিভিন্নভাবে বিএনপি প্রার্থীর কর্মী–সমর্থকদের হয়রানি করছেন। এতে প্রার্থীর স্বাভাবিক নির্বাচনি প্রচার-প্রচারণায় বাধা সৃষ্টি হচ্ছে বলে দাবি করা হয়।
এদিকে, মঙ্গলবার দুপুরে নগরের হাউজিং এস্টেট প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রকাশ্যে দিনদুপুরে এই ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হলেও এখন পর্যন্ত জড়িত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এ নিয়েও সমালোচনায় পরেন ওসি মোবাশ্বির।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.