ওসমানীনগর উপজেলায় আল-আমানা ফাউন্ডেশন ইউকে'র অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে উমরপুর ইউনিয়নের খাদিমপুর হাইস্কুলে খাদিমপুর গ্রাম এবং এর আশপাশ গ্রামের ষোল শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে নিত্য প্রয়জনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারী ২০২৬ ইং) খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ফাউন্ডেশনের সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল ইসলামের পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোজাক্কির আহমদ চাদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মসিউর আলম মুসা, শওকত আহমদ সায়মন, সাবেক শিক্ষক আওলাদ আলী, সাবেক মেম্বার জিতু মিয়া,সমাজ সেবক নিজাম উদ্দিন, আহবাবুল হোসনে আহবাব।
অনুষ্টান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মিজানুর রহমান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন জাহাঙ্গির আলম।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.