1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান শান্তিগঞ্জে সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন লাখাইয়ে পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশুর মৃত্যু

শান্তিগঞ্জে বীজ ধান প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ক মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে কৃষকদের জন্য বীজ ধান প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ বিষয়ক ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার ২৮শে ফেব্রুয়ারী ২০২৬ সকাল ১০ টায় উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়ন এর ব্রাম্মনগাঁও গ্রামের রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালেয়ে পশ্চিম পাগলা ইউনিয়নের প্রকল্পভূক্ত নির্বাচিত ২০ জন কৃষকদের জন্য উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জের আয়োজনে ও জাপান ফান্ড ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেএফজিই) এবং শেয়ার দ্য প্ল্যানেট অ্যাসোসিয়েশন, জাপান এর সহযোগিতায় ENRICH প্রকল্পের উদ্যােগে ২ দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন মোফাজ্জল হোসেইন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, শান্তিগঞ্জ এবং অলক কুমার দাস, উপ-সহকারি কৃষি কর্মকর্তা, পশ্চিম পাগলা ইউনিয়ন। বক্তব্য রাখেন এসেড হবিগঞ্জের প্রকল্প ব্যবস্থাপক নির্মল কুমার বিশ্বাস ও এনরিচ প্রকল্প কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা। এর আগে প্রশিক্ষণের শুভ সূচনা করেন ডিআর-সিসিএএ প্রকল্পের সহকারি প্রকল্প কর্মকর্তা সাজ্জাদুর রহমান। এসময় আরোও উপস্থিত ছিলেন ডিআর- সিসিএএ প্রকল্পের জয়কলস ইউনিয়নের ফিল্ড এসিস্ট্যান্ট জাকারিয়া, পূর্ব বীরগাঁও ইউনিয়নের ফিল্ড এসিস্যান্ট মোসাদ্দিক হোসেন সাকিব, এনরিচ প্রকল্পের পূর্ব পাগলা ও পশ্চিম পাগলা ইউনিয়নের ফিল্ড এসিস্যান্ট জামিল হক ও দিপলু সূত্রধর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর