1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে নিষিদ্ধ লাল পাথর ক্রাশিং: দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১০২ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলা এলাকায় অবৈধভাবে পাহাড়টিলা কেটে ও কোয়ারী থেকে সংগৃহীত পাথর মজুদ এবং ক্রাশিং কার্যক্রম পরিচালনার অভিযোগে দুইটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার কদমখাল ও ৪নং বাংলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনুমোদনবিহীনভাবে টিলার পাথর ক্রাশিংয়ের দায়ে দুইটি ক্রাশার মিলকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলন ও ক্রাশিং কার্যক্রম পরিচালনার ফলে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। এ অপরাধে বাংলাদেশ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-এর ৫৩ ধারায় তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা ও পুলিশের একটি টিম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় টিলা কেটে পাথর উত্তোলন ও অবৈধ পাথর ক্রাশিংয়ের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসনের এ অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর