1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে প্রশাসনের পৃথক অভিযানে বালুবাহী ৪ ট্রাক জব্দ

মুরাদ হাসান, জৈন্তাপুর, সিলেট:-
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পঠিত

জৈন্তাপুরে উপজেলা প্রশাসনের পৃথক দুইটি অভিযানে অবৈধভাবে বালু পাচারকালে চারটি ট্রাক জব্দ করা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) গভীর রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব ট্রাক জব্দ করা হয়।

জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের রুপচেং গরুরঘাট এলাকায় বালু বহনকালে তিনটি এইচএস পিকআপ আটক করা হয়।

এ সময় অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। পরে বালুঘাট সংলগ্ন সাইটে আরও একটি চালকবিহীন ট্রাক পাওয়া গেলে তার চাকার বাতাস ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর আনসার সদস্যদের পাহারায় ট্রাকগুলো উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়।

একই দিন রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে উপজেলার ৪নং বাংলাবাজার এলাকায় আরও একটি ১০ চাকার বালুবাহী ট্রাক আটক করা হয়।

এ সময় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পাশাপাশি জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম অভিযানে অংশ নেয়। পরে আটককৃত ট্রাকটি উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসা হয়। পৃথক দুই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা।

তিনি জানান, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন এবং পাচার বন্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় মোট ৭টি বালুবাহী ছোট-বড় ট্রাক, একটি ফেলুডার ও ২৫টি বালুর স্তূপ জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত ট্রাকগুলোর বিরুদ্ধে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর