সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে বৃহত্তর হরিপুর এলাকার প্রয়াত ইলেকট্রিশিয়ানদের রূহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) ১৬ রমজান হরিপুর বাজারস্থ তানভির রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে বৃহত্তর হরিপুর ইলেকট্রিক এন্ড স্যানেটারী সমিতি'র উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সায়েম আহমদের সঞ্চালনায় সভাপতি ইউসুফ আহমদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুর বিশিষ্ট ব্যাবসায়ী হেলাল উদ্দিন।
এসময় বৃহত্তর হরিপুর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ইলেকট্রিশিয়ান ও স্যানেটারী ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। এলাকার মরহুম ইলেকট্রিশিয়ানদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে যেসব প্রয়াত ইলেকট্রিশিয়ানদের স্মরণ করা হয় তারা হলেন,বালিপাড়া গ্রামের মরহুম হাজী আজির উদ্দিন (মিকার),হেমু ভাটপাড়া গ্রামের মরহুম জামাল উদ্দিন, মরহুম জসিম উদ্দিন (মিকার), মরহুম জব্বার উদ্দিন,উত্তর বাঘেরখালের মরহুম বাবুল আহমদ,বাঘের খালের মরহুম দেলোয়ার হোসেন এবং হরিপু্র গ্রামের মরহুম দারা মিয়া ও মরহুম খালেদ আহমদ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়। আয়োজকরা বলেন, এলাকার প্রয়াত সহকর্মীদের স্মরণ এবং তাদের জন্য দোয়া করার উদ্দেশ্যেই প্রতিবছর এ ধরনের আয়োজন করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.