1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

দোয়ারাবাজারের শ্যামারগাঁওয়ে কালভার্টের মুখ বন্ধ করে বাড়ী নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পঠিত

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার–নরসিংপুর সড়কের শ্যামারগাঁও এলাকায় একটি কালভার্টের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে বাড়ী নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন করেছেন।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার শ্যামারগাঁও এলাকায় স্থানীয়দের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই কালভার্টটি এলাকার পানি নিষ্কাশনের প্রধান পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি কালভার্টের মুখ বন্ধ করে সেখানে বাড়ি নির্মাণের কাজ শুরু করা হয়েছে।

স্থানীয়দের দাবি, শ্যামারগাঁও গ্রামের যুবদল নেতা আমির উদ্দিন, তাজ উদ্দিন ও জমির উদ্দিন কালভার্টের মুখ বন্ধ করে স্থাপনা বাড়ি নির্মাণ করছেন। এতে বর্ষা মৌসুমে এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয়দের চলাচলেও সমস্যা দেখা দিতে পারে।
এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে বলা হয়, বাংলাবাজার–নরসিংপুর সড়কের পাশে শ্যামারগাঁও গ্রামের মাঝামাঝি স্থানে কৃষি সেচ ও পানি নিষ্কাশনের সুবিধার্থে প্রায় ৪০ ফুটের একটি কালভার্ট নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে সেখানে বাড়ি নির্মাণ কাজ শুরু হওয়ায় পানি চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

মানববন্ধনে বক্তব্য দেন শ্যামারগাঁও গ্রামের আসরাফ আলী,দেলোয়ার হোসেন,আব্দুস সালাম, আজাদ আলী, জালাল হোসেন প্রমুখ । তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত আমির উদ্দিন ও তার সহযোগীরা। তাদের দাবি, জায়গাটি তাদের পৈত্রিক সূত্রে পাওয়া রেকর্ডভুক্ত জমি এবং সেখানে বাড়ি নির্মাণে কালভার্টের পানি চলাচলে কোনো বাধা সৃষ্টি হবে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ বলেন— উভয় পক্ষই প্রশাসনের কাছে অভিযোগ দিয়েছে। বিষয়টি সরেজমিনে দেখতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে এ বিষয়ে আদালতে মামলা থাকায় প্রশাসনের সরাসরি পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত।

এলাকাবাসী দ্রুত সমস্যার সমাধান এবং কালভার্টের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর