1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সাহেবের বাজারে লন্ডন প্রবাসী আজিব উল্লাহ’র পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১৩০৯ বার পঠিত

লন্ডন প্রবাসী আজিব উল্লাহ এর পক্ষ থেকে, নুরুন নাহার ফাউন্ডেশন সিলেট-এর আয়োজনে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার এলাকাবাসীর সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) ১৭ রমজান বৃহত্তর সাহেবের বাজার এলাকার দেবাইর বহর পূর্বপাড়া জামে মসজিদ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, মাদ্রসার শিক্ষক ও শিক্ষার্থীগন, সাহেবের বাজারের ব্যবসায়ীবৃন্দসহ বিভিন্নস্থরের প্রায় ৩০০ জন ব্যক্তিবর্গ ইফতার মাহফিলে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপি’র সদস্য রইছ আলী, সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, খাদিমনগর ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি মুজিবুর রহমান, সাহেবের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আরব আলী, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান, আল আকসা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক হাফিজ আব্দুর রব, মাওলানা আব্দুল হান্নান, দেবাইর বহর পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি মোহাম্মদ আলী বটল, সাবেক সভাপতি মুছলিম মিয়া, সাবেক অর্থ সম্পাদক পোস্টমাস্টার আব্দুল মালিক, মুরব্বি কুতুব মিয়া, ফারুক মিয়া, সাহেবের বাজার হাইস্কুল এন্ড কলেজের গবর্ণিং বডির সাবেক সদস্য আব্দুল আলিম, ফয়জুর রহমান, প্রভাষক আব্দুল মুকতার।

ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ, সাবেক অর্থ সম্পাদক হাফিজ আব্দুল মালিক, নির্বাহী সদস্য আব্দুল মুতলিব, সাহেবের বাজার গ্র্যাজুয়েশন ফোরামের পরিচালক এমরান আলী তালুকদার, নজরুল ইসলাম, আব্দুস সালাম, মুরব্বি সুরুজ মিয়া, মুক্তাদির হোসেন, আল আমিন প্রমুখ।

ইফতার পূর্ববর্তী দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন দেবাইর বহর পূর্বপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা রায়হান আহমদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর