1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ধর্মপাশায় মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিলক

ফারুক আহমেদ, ধর্মপাশা, সুনামগঞ্জ:
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৫ বার পঠিত

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা মোটরসাইকেল চালক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭মার্চ) বিকেলে উপজেলার নবনির্মিত ভবনের হল রুমে ধর্মপাশা উপজেলা মোটরসাইকেল চালক সমিতি এই ইফতার মাহফিলের আয়োজন করে।

এতে ধর্মপাশা উপজেলা মোটরসাইকেল চালক সমিতির স্ট্যান্ড পরিচালনা কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা।

এছাড়া অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা উপজেলা মোটরসাইকেল চালক সমিতির সভাপতি অস্থায়ী স্ট্যান্ড পরিচালনা কমিটির সহ-সভাপতি এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক কবির আহমেদ, সাবেক সভাপতি আবুবকর সিদ্দিক, স্ট্যান্ড পরিচালনা কমিটিরর সদস্য আবিদ হোসেন, মানিক মিয়া, আবু কালাম, শফিকুল ইসলাম, ওয়াসিম মিয়া, মঞ্জু মিয়া, আলম গাজী, আশিক মিয়া, আউয়াল মিয়া, জাকির হোসেন, শামীম আহমেদ বিলকিস, আপন মিয়াসহ প্রায় দুই শতাধিক মোটরায়াইকেল চালক শ্রমিক এবং স্থানীয় বাসিন্দা ও কর্মরত সাংবাদিকবৃন্দ।

ধর্মপাশা উপজেলা মোটরসাইকেল চালক সমিতির সভাপতি অস্থায়ী স্ট্যান্ড পরিচালনা কমিটির সহ-সভাপতি এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক কবির আহমেদ যৌথভাবে বলেন, এই ইফতার মাহফিলের আয়োজন করে আমরা সবাই অনেক আনন্দ অনুভব করছি। আমরা মোটরসাইকেল চালক শ্রমিরা মিলে এই কমিটির গঠন করেছি। কেননা কারও কোনো সমস্যা হলে এই কমিটি তা সমাধান করে। এছাড়া আমরা সরকারি অনেক কাজে যেমন গেলো নির্বাচনেও আমাদের গাড়ি দিয়ে সহযোগীতা করে থাকি। এর বিনিময়ে প্রশাসনের পক্ষ থেকেও আমরাও সহযোগীতা পেয়ে থাকি। তবে প্রশাসন ও বর্তমান এমপির কাছে আমাদের একটাই এখন আবেদন আমাদেরকে একটি স্থায়ী স্ট্যান্ডের ব্যবস্থা করে দেয়া হোক এবং চলাচলের রাস্তাঘাট গুলো সংস্কার করে দেয়া হোক। কারণ মানুষ কাজ কর্মকরে জীবীকা অর্জন করতে পারলে কোনো অন্যায় অপরাধ মূলক কাজে লিপ্ত হবেনা। আমরা শ্রমিক, আমরা শ্রম বিক্রি করে জীবীকা নির্বাহ করি। ইফতারির পূর্বে বিশেষ মোনাজাত করা হয়েছে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা ধর্মপাশা উপজেলা মোটরসাইকেল চালক শ্রমিকদের উদ্দেশে অনেক দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়েছেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর