1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

খাদিমনগর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৪৪১ বার পঠিত

সিলেট ১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় দরিদ্র পরিবারগুলোর জন্য ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করা হয়েছে এবং দ্রুতই অনান্য উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হবে। শনিবার (১৪ মার্চ) বেলা ১২ টায় সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সুবিধাভোগীদের উদ্দেশে আরো বলেন, “এবারের ভিজিএফ কর্মসূচিতে তুলনামূলক উন্নত ও চিকন চাল দেওয়া হচ্ছে। সরকারি এই চাল আপনাদেরই সম্পদ, তাই এটি বিক্রি না করে নিজেরা খাবেন।” তিনি আরও যোগ করেন, সরকার এমন পদক্ষেপ নিচ্ছে যাতে আজ যারা সহায়তা নিচ্ছেন, ভবিষ্যতে তারাই অন্যদের সহায়তা করার সক্ষমতা অর্জন করতে পারেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার খোশনূর রুবাইয়াং, খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেনসহ সকল ইউপি সদস্যবৃন্দ।

উল্লেখ্যঃ খাদিমনগর ইউনিয়নে এবার জনপ্রতি ১০ কেজি করে প্রায় ২ হাজার ৩ শত ৯০ জন হতদরিদ্র পরিবার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর