1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

ড্যাবের আয়োজনে দুস্থ শিশুদের মাঝে ‘ঈদ’ উপহার বিতরণ

মো. আব্দাল মিয়া (হবিগঞ্জ):
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পঠিত

পবিত্র মাহে রমজানের সহমর্মিতা, মানবিকতা ও ভ্রাতৃত্ববোধকে সামনে রেখে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর উদ্যোগে দুস্থ ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জোবায়দা রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওরাঞ্চল ও ভাটি বাংলার কৃতি সন্তান, হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য আবু মনসুর ডা. সাখাওয়াত হাসান জীবন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান আত্মসংযম, মানবিকতা ও সহমর্মিতার শিক্ষা দেয়। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই রমজানের প্রকৃত শিক্ষা। সেই চেতনা থেকেই ড্যাবের উদ্যোগে দুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে এই আয়োজন করা হয়েছে।
এ সময় অতিথিবৃন্দ দুস্থ শিশুদের হাতে ঈদের নতুন পোশাক ও উপহার সামগ্রী তুলে দেন। প্রিয় উপহার পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি, যা উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে।

অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে অংশগ্রহণকারীদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, চিকিৎসক, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর