1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে এনসিপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ১৩১ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫ মার্চ) বিকেলে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারস্থ তারু মিয়ার রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমর্থক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জৈন্তাপুর উপজেলা এনসিপির আহ্বায়ক মোঃ জাকারিয়া লাদেনের সভাপতিত্বে এবং উপজেলা সদস্য সচিব মন্তাজ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা এনসিপির সদস্য সচিব কামরুল আরিফ।
এছাড়াও বক্তব্য রাখেন সিলেট জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, সদস্য রাসেল উল আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক সাদী জামাল, সদস্য মর্তুজ আলী এবং কানাইঘাট উপজেলা এনসিপির আহ্বায়ক আব্দুর রহমানা প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা এনসিপির সদস্য সচিব কামরুল আরিফ বলেন, “পরিবারকেন্দ্রিক রাজনীতি আমরা চাই না। আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে এনসিপির জন্ম হয়েছে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে এ জাতি আপনাদের মেনে নেবে না।”
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর