
লাখাইয়ে হ্যান্ডকাফ সহ পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়ার ১৯ ঘণ্টা পর আসামি রুবেল চৌধুরী (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে পাশ্ববর্তী উপজেলার নাসিরনগরে ফুপাতো ভাইয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সুত্রে যানা গেছে।
আসামি রুবেল চৌধুরী (২৭) উপজেলার সুবিদপুর গ্রামের ছেনু মিয়া চৌধুরীর পুত্র ।
এর আগে, গত শনিবার সন্ধ্যায় মুড়াকরি বাজারে অভিযান চালিয়ে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয় রুবেল কে । কিন্তু সুকৌশলে হ্যান্ডকাফসহ পালিয়ে যান, যা নিয়ে পুরো উপজেলায় তোলপাড় শুরু হয়।
উল্লেখ্য পুলিশের তথ্য অনুযায়ী উপজেলার একটি মারামারি মামলার পলাতক আসামি রুবেল চৌধুরীকে আটক করতে অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে তাকে নিয়ন্ত্রণে নেওয়া হলেও কৌশলে পুলিশের হাত থেকে পালিয়ে যেতে হয় সে। এ ঘটনায় স্থানীয় মধ্যে ব্যাপক লোকজনের আলোচনা ও সমালোচনার, সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্র জানায়, রুবেল চৌধুরী একটি মারামারি মামলার পলাতক আসামি। সে দীর্ঘদিন ধরে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। গতকাল শনিবার বিকেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ তাকে আটক করে। নিয়ে আসে। কিন্তু পথে সে কৌশলে পালিয়ে যায়। ঘটনার পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেফতারে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালায়।