
বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্ঠা ও গণপ্রজাতন্ত্রী বাংলদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বর্তমান সরকারের খাল খননযাযাবর ,তাদেরও জীবন ! কর্মসূচী দৃশ্যমান হলে জনগন এর উপকার অনুধাবন করতে পারবে। খাল খনন হলে কৃষি মৎস্য বৃক্ষ উৎপাদন বৃদ্ধি পাবে। তাই সরকার জনগণের উপকারী এই কর্মসূচী হাতে নিয়েছে।
তিনি আজ ১৬ মার্চ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের কাদিপুর গ্রামে চম্পাতলীর খাল পুনঃ খনন ও বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন শেষে উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী,সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা, ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ, সাংগঠনিক রায়হান আহমদ, তাজপুর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা কবির আহমদ, যুক্তরাষ্ট্র যুবদল নেতা শাহবাজ আহমদ প্রমূখ।