
লাখাইর পল্লিতে কোদালের আঘাতে লিছু বিবি (৬৫) নামে ষাটোর্ধ এক নারী প্রাণ হারিয়েছে হয়েছে বলে যানা গেছে।
গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় উপজেলার বামৈ গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে যানা যায়, গতকাল মঙ্গল বার সকালে বাড়িতে বৃষ্টির পানি নিস্কাশনের জন্য একই মহল্লার জলিল ও নুরৃ মিয়া পানি নিস্কাশনের জন্য নালা করতে গেলে লিছু বিবি নালা করতে বাধা দেয়।
এতে উভয়ের মধ্যে বাকবিতান্ডা হয়, এক পর্যায়ে আক্তারের হাতে থাকা কোদাল দিয়ে লিচু বিবিকে আঘাত করলে ঘটনা স্থলেই লিচু বিবি পড়ে যায়।
পরে স্থানীয়রার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষনা করে।
লিছু বিবি ওই গ্রামের তাজু মিয়ার স্ত্রী।
নিহতের বিষয়টি নিশ্চিত করে লাখাই থানা অফিসার ইনচার্জ জাহিদুল হক বলেন লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্য্ন্ত কোন মামলা হয়নি।