1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

সৌদি আরবে ঈদ শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৯০ বার পঠিত

সৌদি আরবে হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেজন্য দেশটিতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে বৃহস্পতিবার (১৯ মার্চ)। আর ঈদুল ফিতর উদযাপিত হবে পরদিন শুক্রবার (২০ মার্চ)।

বুধবার (১৮ মার্চ) আরব আমিরাতভিত্তিক গালফ নিউজ ও খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অবশ্য এদিন সৌদি আরবের কোথাও মেঘলা আকাশ এবং কোথাও বৃষ্টির কারণে শাওয়ালের চাঁদ দেখার পর্যবেক্ষণে এর প্রভাব পড়ে।

পরে পর্যবেক্ষকদের বরাতে সংবাদমাধ্যম দুটি জানায়, ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে বৃহস্পতিবার রমজান মাস ৩০ দিন পূরণ করবে। সে হিসেবে শুক্রবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে।

এদিকে চাঁদ দেখার প্রচলিত পদ্ধতির পরিবর্তে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবকে বিবেচনায় ধরে তুরস্ক ও সিঙ্গাপুর কর্তৃপক্ষ আগেই ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে।

তুরস্ক জানায়, শুক্রবার সে দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে। আর দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর জানায়, সেদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে শনিবার।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হয়ে থাকে।

তবে বাংলাদেশের আকাশে আগামীকাল বৃহস্পতিবার চাঁদ দেখা হবে। যদি শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে এদেশেও ঈদ হবে শুক্রবার। আর চাঁদ দেখা না গেলে শুক্রবার ৩০ রোজা পূর্ণ করে রমজান মাস শেষ হবে। ঈদ উদযাপন হবে শনিবার (২১ মার্চ)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর