1. admin@dailyprothomsylhet.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতা সাজলের আকস্মিক মৃত্যুতে এমপি কয়ছর আহমদ সহ বিভিন্ন মহলের শোক শ্রীমঙ্গলে দস্যুতার মামলায় আরও এক আসামি গ্রেপ্তার, উদ্ধার স্বর্ণের চেইন ও মোবাইল হবিগঞ্জের লাখাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৫, মিশুক ও পিকআপ খাদে শান্তিগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতি সভা শান্তিগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি বানিয়াচংয়ে শাহ আলমের রুহের মাগফিরাত কামনায় এসএসসি-২০১১ ব্যাচের উদ্যোগে কুরআন খতম ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে ভারতীয় এয়ারগান ও ওয়াকিটকি উদ্ধার, ২১ লাখ টাকার পণ্য জব্দ যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি চেয়ারম্যান আজাদের পক্ষে ঐক্যবদ্ধ ইউনিয়নবাসী, অপপ্রচার বন্ধে আলটিমেটাম জৈন্তাপুরের নতুন ইউএনও আবুল হাসনাত খাঁনের যোগদান

ইউপি সদস্যের বিরুদ্ধে ভিজিএফ চাল কেড়ে নেওয়ার অভিযোগ

মোঃ আবু হেনা :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৬০ বার পঠিত

 

ঈদুল ফিতর উপলক্ষে বিতরণ করা সরকারি ভিজিএফের চাল কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩নং ওয়ার্ড সদস্য অমরেশ তালুকদারের বিরুদ্ধে। গত সোমবার দুপুরে চাল বিতরণের সময় এ ঘটনা ঘটে।

উপজেলার অন্যান্য ইউনিয়নের মতো বদলপুর ইউনিয়নেও সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রায় ১ হাজার ১০০টিপরিবারকে ভিজিএফের আওতায় ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এর আগে উপকারভোগীদের তালিকা প্রণয়ন করা হয়েছিল।

অভিযোগ রয়েছে, ৫নং ওয়ার্ডের কয়েকজন উপকারভোগী চাল নিয়ে চলে যাওয়ার পর তাদের ডেকে এনে চাল কেড়ে নেওয়া হয়। ইউপি সদস্য অমরেশ তালুকদারের বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা শুরু হয়।

উপকারভোগী আছিয়া বেগম বলেন, “চালের বস্তা নিয়ে বাড়ির পথে রওনা দেওয়ার পর আমাকে ডেকে এনে বস্তাটি নেন অমরেশ মেম্বার। একইভাবে আরও কয়েকজনের চাল নেওয়া হয়েছে।”

সংরক্ষিত নারী আসনের এক সদস্যের বরাতে ৫নং ওয়ার্ডের সদস্য অরুণ কুমার তালুকদার বলেন, “আমি তালিকা প্রস্তুত করে নারী সদস্যের কাছে দিয়েছি। তিনিই চাল বিতরণ করেছেন। পরে কয়েকজনের চাল কেড়ে নেওয়ার কথা শুনেছি।”

তবে অভিযুক্ত ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য অমরেশ তালুকদার অভিযোগ অস্বীকার করে বলেন, “চালের সুষ্ঠু বণ্টন না হওয়ায় আমি সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখতে বলেছিলাম।”

ইউপি চেয়ারম্যান শুশেনজিৎ চৌধুরী চাল কেড়ে নেওয়ার ঘটনা স্বীকার করে বলেন, “সমন্বয়হীনতার কারণে এমনটি হয়েছে। সংশ্লিষ্ট সদস্য ঠিক কাজ করেননি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রেজাউল করিম বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।”

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর