1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

শান্তিগঞ্জে ছাত্র জমিয়তের ইফতার মাহফিল অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৬২ বার পঠিত

 

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ছাত্র জমিয়ত বাংলাদেশ শান্তিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার সুলতানপুর করচ বাগান মাঠে এ আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি সালিক বিন রফিকের সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক নাবিল খাঁন ও নির্বাহী সদস্য হাবিবুল্লাহ হামিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়তের সাবেক সাংগঠনিক সম্পাদক মুফতী নূর আহমেদ চুয়াপুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা জাহাঙ্গীর খাঁন, সুনামগঞ্জ সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, উপজেলা জমিয়তের অর্থ সম্পাদক ও উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি জাকারিয়া মাহবুব, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নির্বাহী সদস্য মহির উদ্দীন মহির, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক এবং উপজেলা ছাত্র জমিয়তের সিনিয়র সহ-সভাপতি কামরান আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর কোতোয়ালি থানা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা নূমান সালেহ, ওমান জমিয়ত নেতা মাওলানা সালেহ আহমেদ উসমানী, দোয়ারাবাজার উপজেলা জমিয়ত নেতা মাওলানা মিজানুর রহমান, উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি হাফিজ শায়খুল ইসলাম, সাংবাদিক মাওলানা এমআর সজীব, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সাংবাদিক প্রীতম দাস ও আব্দুর রহমান জামীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র জমিয়তের সাবেক সাধারণ সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান, নির্বাহী সদস্য কাওসার আহমদ, সাযেম আহমদ, জয়কলস ইউনিয়ন যুবদল নেতা আঙ্গুর আলম, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ওবায়দুল করিম মাসুদ, সদস্য সচিব কামরান আহমদ এবং জয়কলস ইউনিয়ন ছাত্রদল নেতা কাওসার আহমেদ প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশ-বিদেশের মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর