চামরদানি উচ্চ বিদ্যালয়টি ১৯৯৩ খ্রিস্টাব্দে মধ্যনগর উপজেলার চামরদানি গ্রামে মরহুম মোঃ উসমান গণি তালুকদার ও তাঁর ছোট ভাই ডঃ এস এম গোলাম কাদির তালুকদারের ২০০ শতক নিজস্ব জায়গায় এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়।
উক্ত বিদ্যালয়টি ২০০৭ সন হতে এস এস সি পরীক্ষা নিজ বিদ্যালয়ের নামে অংশগ্রহণ করে। তাই ২০০৭ সন হতে ২০২৪ সন পর্যন্ত ১৬ টি দল এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করবে।
আজ ২১ শে মার্চ রোজ শনিবার বেলা ২(দুই) ঘটিকায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মিনি বারের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চামরদানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম জিলানী এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ শে মার্চ রোজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোহাম্মদ আবদুল কাদির সহকারী প্রধান শিক্ষক গলহা উচচ বিদ্যালয়,চামরদানি গ্রামের আলহাজ্ব জাহেদ আলী, বাবু অজিত কুমার চৌধুরী,মোঃ সাইফুল ইসলাম (অবঃ সৈনিক),প্রভাষক গোলাম নুর,শিক্ষক গোলাম সারওয়ার
আর ও অনেক সুধী বৃন্দ ।
বক্তারা বলেন এই খেলাধুলা শুধু বিনোদন নয় এটি নতুন পুরাতনের এক মিলনমেলা এর মাধ্যমে দৈহিক ও মানবিক চর্চা হবে। আমরা চাই খেলাধুলার মাধ্যমে আমাদের এই ভ্রাতৃত্ববোধ ও বন্ধন অটুট থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.