
আজ ২৩ শে মার্চ রোজ সোমবার বিকাল ৪টা ৩০ মিনিটে উক্ত বিদ্যালয়ের সর্ব প্রথম এস এস সি ব্যাচ ২০০৭
ও এস এস সি ব্যাচ ২০২৪ এর মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় প্রথমেই জাতীয় সংগীত পরিবেশন করা হয় এরপর খেলা শুরু করা হয়।
উক্ত ম্যাচে এস এস সি ব্যাচ ২০২৪ ব্যাচ(২ -০) গোলে এস এস সি ব্যাচ ২০০৭ কে পরাজিত করে ।
আজকের এই মিলনমেলা ও ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় এস এস সি ব্যাচ ২০০৭ এর শিক্ষার্থী মোঃ খোকন আহামেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চামরদানি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ গোলাম জিলানী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নুরুল ইসলাম, গলহা উচচ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির, বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বার, বাবু অজিত কুমার চৌধুরী, মোঃ আব্দুল আউয়াল, মোঃ সাইফুল ইসলাম, চামরদানি একতা সেবা সংঘের সভাপতি মোহাম্মদ আয়ান মিয়া এবং ক্রীড়া সম্পাদক মোঃ শরীফ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন খেলাধুলার মাধ্যমে একটি সুস্হ সুন্দর সমাজ ব্যাবস্হা গড়ে তোলা সম্ভব। তাই আগামীর
সম্ভাবনাময় সমাজ ব্যবস্থায় সুশৃঙ্খল দেশ বিনির্মাণে তরুণদের এগিয়ে আসতে হবে। আর প্রতিবছরই এই প্রতিযোগিতার আয়োজন করতে সকলে সহযোগিতার আশ্বাস দেন।
পরবর্তীতে সকল বিশেষ অতিথিদের আয়োজক কমিটি সম্মাননা স্মারক প্রদান করেন এবং বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও নগদ অর্থ প্রদান করা হয়। সবার সু স্বাস্থ্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।