1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৯৩ বার পঠিত

মহান গণহত্যা দিবস উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলায় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় উপজেলার চিকনাগুল কহাইগড় এলাকায় অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা গণকবরে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের বীর শহীদদের স্মরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত থেকে গণকবর বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। পর্যায়ক্রমে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকেও গণকবর বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

এ সময় জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ উসমান গণী, জৈন্তাপুর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার দাস, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী তাপস চন্দ্র পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত নৃশংস হত্যাযজ্ঞের কথা গভীর শ্রদ্ধা ও বেদনার সাথে স্মরণ করেন এবং শহীদদের আত্মত্যাগের চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর