সিলেটের জৈন্তাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ ২০২৬) সকাল ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিলেট (খ সার্কেল)-এর একটি আভিযানিক দল উপজেলার জৈন্তাপুর থানাধীন নিজপাট গ্রামের খাসিয়া পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে সুসজ্জিত রম্বাই (পিতা: সুনিল রম্বাই)-এর নিজ বসতঘরে তল্লাশি চালিয়ে ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নজিব আলী বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। আটক ব্যক্তিকে পরবর্তীতে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক আসামিকে পুলিশ পাহারায় বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.