1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে কিশোরী অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৭৪ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি অলিউর রহমান (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বাদী ভিকটিম ওই নারীর  পিতা পেশায় ট্রাক চালক। তিনি জানান, গত ২২ মার্চ সকালে তিনি জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হয়ে যান এবং তার স্ত্রীও বাবার বাড়িতে গেলে সন্তানরা বাড়িতে একা ছিল। বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে এ সুযোগে একটি ডিআই গাড়ি নিয়ে আসা এক ব্যক্তি তার বড় মেয়ে ভিকটিম (১৭) কে তার বাবার দুর্ঘটনার মিথ্যা তথ্য দিয়ে বাড়ি থেকে বের করে নেয়।

পরবর্তীতে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকার একটি নির্মাণাধীন রিসোর্ট সংলগ্ন নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় কিশোরী নিখোঁজ হলে পরদিন ২৩ মার্চ জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯৯৫) করা হয়।

পরে পুলিশ অভিযান চালিয়ে ফতেপুর ইউনিয়নের উপর শ্যামপুর এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে।

মামলায় অলিউর রহমানকে প্রধান আসামি এবং তার পিতা তোতা মিয়াকে সহযোগী আসামি করা হয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম উপ-পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৬ মার্চ ভোর ৪টা ৩০ মিনিটে গোয়াইনঘাট উপজেলার মানিকগঞ্জ এলাকা থেকে প্রধান আসামি অলিউর রহমানকে গ্রেফতার করে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান,  গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।  অন্যান্য জড়িতদের গ্রেফতারে পুলিশের  অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর