
সিলেট ১ আসনের সংসদ সদস্য ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নির্দেশে সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তালিকা প্রস্তুত করার কাজ শুরু করেছে উপজেলা প্রকৌশলী অফিস।
তালিকা প্রস্তুত করার লক্ষ্যে শনিবার (২৮ মার্চ) সকাল থেকে সিলেট সদর উপজেলা প্রকৌশলী হাসানুজ্জামান, উপজেলা ও স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের সাথে নিয়ে দিনব্যাপী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে স্থানীয় মানুষের সাথে কথা বলে সমস্যা চিহ্নিত করে তালিকা তৈরি করা হয়।
এ সময় ইউনিয়নের সকল ওয়ার্ডের রাস্তা, ব্রিজ, কালবার্টসহ, ধর্মীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের সমস্যা চিহ্নিত করে উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করার লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ইলিয়াছ আলী মেম্বার, সিলেট সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী জাহেদ আহমদ, সিলেট জেলা বারের আইনজীবী ফোরামের সদস্য এপিপি এডভোকেট খোরশেদ আলম, সিলেট সদর উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, ধম সম্পাদক আপ্তাব উদ্দিন, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ইমাম উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক রইছ আলী, তথ্য সম্পাদক জহির উদ্দিন, খাদিমনগর ইউনিয়ন বিএনপি’র (ভারপ্রাপ্ত) সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম।
সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সহ-সভাপতি সুরমান আলী, সহ-সাংগঠনিক নান্টু সরকার, ধর্ম বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন, দপ্তর সম্পাদক আলাল উদ্দিন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক দুলু মিয়া, সহ-সভাপতি, আব্দুর রহমান, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাদেক আহমদ, যুবদল নেতা তুহিন আহমদ রানা, যুবদল নেতা আজাদ, সেচ্ছাসেবক দল নেতা কয়েছ আহমেদ প্রমুখ।