1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

যথাযোগ্য মর্যাদায় জৈন্তাপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯৬ বার পঠিত

 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিলেটের জৈন্তাপুর উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও যথাযোগ্য মর্যাদায় নানা আকর্ষণীয় কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণ করা হয় এবং স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।

২৬ মার্চ বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন।

এরপর উপজেলা বাস স্টেশন সংলগ্ন শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

সকালে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশাত্মবোধক সংগীত ও পরিবেশনায় মনোমুগ্ধকর প্রদর্শনী উপস্থাপন করেন। স্কুল-কলেজের শিক্ষার্থী, স্কাউট, গার্লস গাইড ও আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ উপস্থিত দর্শকদের আকৃষ্ট করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জোসেফ মঞ্জুর চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, জৈন্তাপুর উপজেলা বিএনপি সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহ্বায়ক আব্দুর রশিদ, যুগ্ম আহ্বায়ক যাদবময় বিশ্বাস, জৈন্তাপুর প্রেসক্লাবের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি ফয়েজ আহমদ ও নুরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হালিম গোলাম সরোয়ার বেলাল, অনলাইন প্রেসক্লাবের সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফএইচপিও ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবুল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা বলেন, স্বাধীনতার এই মহান অর্জন ধরে রাখতে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।

এছাড়া বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিনব্যাপী এসব আয়োজনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

জৈন্তাপুরবাসী এই দিনে স্বাধীনতার চেতনাকে নতুন করে উজ্জীবিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর