1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে মোবাইল কোর্টের অভিযান ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস, ২ জনকে কারাদণ্ড

মুরাদ হাসান, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১২০ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন পৃথক দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। অভিযানে ২টি ইঞ্জিনচালিত ভারী নৌকা ধ্বংস করা হয়েছে এবং দুইজনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ ২০২৬) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার লালাখাল এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ইঞ্জিনচালিত নৌকা ধ্বংস করা হয়। ধ্বংসকৃত নৌকাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ টাকা। অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকটি নৌকা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যায়।

পরবর্তীতে একই দিন বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুলের পেছনের এলাকায় সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬/১৫ ধারায় দায়ের করা দুইটি মামলায় দুইজনকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে একজনকে ১৫ দিন এবং অপরজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- নবী ইসলাম আমিন (১৯), পিতা: মসকত আলি, গ্রাম: ২নং লক্ষীপুর এবং নূরউদ্দিন ইসলাম (৪৫), পিতা: মৃত কাশেম আলি, গ্রাম: চারিকাটা ভিত্রীখেল। অভিযানকালে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এ ধরনের অপরাধ বন্ধ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর