1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৩ লাখ ৪০ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৪

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পঠিত

সিলেটের জৈন্তাপুরে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত (২৭ মার্চ) রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট-তামাবিল মহাসড়কে চেকপোস্ট ডিউটির সময় এসআই (নিরস্ত্র) বিদ্যুৎ পুরকায়স্থের নেতৃত্বে রাফী উত্তরা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় বাস থেকে বিভিন্ন প্রকার বিদেশি চকলেট ও খোলা জিরাসহ মোট ৩ লাখ ৪০ হাজার ৩৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- কিটক্যাট (৩ ফিঙ্গার) ৭৭০ পিস, কিটক্যাট (৪ ফিঙ্গার) ৪১০ পিস, কিটক্যাট (২ ফিঙ্গার) ১,৭৫০ পিস, সাফারি চকলেট ৯,১৫০ পিস, পার্ক চকলেট ১,৮৮০ পিস, ডেইরি মিল্ক (২০ টাকা) ৫৮০ পিস, ডেইরি মিল্ক (১০ টাকা) ২,৫০০ পিস, ফাইভ স্টার চকলেট ৯৫০ পিস, স্নিকার্স চকলেট ১,২৮০ পিস এবং খোলা জিরা ৬০ কেজি।

এ ঘটনায় আটককৃতরা হলেন- নাজমুল মিয়া ওরফে সানি (২৮), মোঃ আব্দুল্লাহ (৩৪), মোঃ রনি (৪০) এবং হিমাংশু চন্দ্র বর্মন (৩৫)। তারা সবাই বিভিন্ন জেলার বাসিন্দা হলেও বর্তমানে গাজীপুরসহ বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছেন।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃতরা পরস্পর যোগসাজশে ভারতীয় সীমান্ত থেকে অবৈধভাবে এসব পণ্য দেশে এনে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।

তিনি আরও জানান, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার পুলিশ পাহারায় আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর