1. admin@dailyprothomsylhet.com : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে পিকআপের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তি গুরুতর আহত কুরিয়ারে পাঠানোর আগেই ধরা পড়ল ১ লাখ শলাকা অবৈধ সিগারেট শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ শ্রীমঙ্গলের ভুনবীরে শতবর্ষী রাস্তা বন্ধের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী শ্রীমঙ্গলে বাড়ির আঙিনায় ১২ ফুটের অজগর, দেখতে ভিড় মেধাবী শিক্ষার্থীর পাশে তাহিরপুর উপজেলার ইউএনও মেহেদী হাসান মানিক লাখাইয়ে নির্মাণাধীন মসজিদে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু শান্তিগঞ্জে ঐতিহাসিক নৌকাবাইচ অনুষ্ঠিত শান্তিগঞ্জে তবলীগ জামাতের মুসল্লীদের নগদ অর্থ ও মোবাইল চুরি-থানায় অভিযোগ দায়ের শ্রীমঙ্গল নতুন বাজারে সাপ দেখে আতঙ্ক, পরে উদ্ধার

বানিয়াচংয়ে বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ আটক ২, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

মো আব্দাল মিয়া :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৫৯ বার পঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৭ মার্চ) রাতে বানিয়াচং থানা পুলিশের একটি দল উপজেলার বিথঙ্গল আখড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— নেত্রকোনা জেলার মদন উপজেলার পদেরকোনা নয়াপাড়া গ্রামের শফিকুল ইসলাম সবুজের ছেলে রিয়াদুল ইসলাম (২৭) এবং কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার আমিরগঞ্জ বাজার এলাকার মৃত মেহের আলীর ছেলে দেলোয়ার হোসেন দিলু (৫০)।
এ ঘটনায় বানিয়াচং থানায় মামলা নং-২২, তারিখ ২৭/০৩/২০২৬ ইং রুজু করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/৪১ ধারায় দায়ের করা হয়।
এদিকে, একই অভিযানে বানিয়াচং উপজেলার শেখের মহল্লা গ্রামের নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত মামলার (০৫/২৬) ওয়ারেন্টভুক্ত আসামি মৃত রহম উদ্দিনের ছেলে আব্দুল জলিল ওরফে ময়না মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ আহমেদ তথ্যটি নিশ্চিত করেন। গ্রেফতারকৃত সকল আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর