হবিগঞ্জের লাখাইয়ে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচি (ওএমএস) এর চাল পচারের অভিযোগে আটক জেলা ছাত্রদলের সাবেক সহঃ সাধারন সম্পাদক জাকারিয়া চৌধুরী রতন (৩৫) কারাগারে প্রেরণ করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
গত রবিবার সরকারী খাদ্যবান্ধব কর্মসুচির তিন বস্তা চাল হবিগঞ্জ শহরে পাচারকালে রতনকে হাতেনাতে আটক করে সেনাবাহিনী। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও ১৩বস্তা চাল উদ্ধার করা হয়।
এব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) সৈয়দ মুরাদ ইসলাম জানান, মোট ১৬বস্তা ঢাল উদ্ধার করা হয়েছে, এঘটনায়্যামলা দায়ের কার হয়েছে এবং তার ডিলাশিপ লাইসেন্স বাতিলের জন্য উর্ধ্বতন কর্তপক্ষের কাছে চিটি পাঠানো হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মো. মতিউর রহমান
মোবাইল : ০১৭১০-৯০৪৮৬০
Copyright © 2026 দৈনিক প্রথম সিলেট. All rights reserved.